কমিটি গঠন
সিলেটের বিশ্বনাথে গত শুক্রবার রাতে উপজেলা সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক পার্টির ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত আহ্বায়ক সিতাব আলী। কমিটি গঠন উপলক্ষে উপজেলা স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক শামীম আহমদের সভাপতিত্বে সভা হয়। সভায় সর্বসম্মতিক্রমে সুহেব আহমদকে আহ্বায়ক করে গঠিত কমিটির অন্যরা হলেন যুগ্ম আহ্বায়ক আবদুল মতিন, লায়েক আহমদ, জায়েদ আহমদ, সেলিম উদ্দিন, খোকন আহমদ, সদস্যসচিব রুবেল আহমদ, যুগ্ম সদস্যসচিব কামরুল ইসলাম, সদস্য জুয়েল আহমদ, দুলাল আহমদ, মীর মোহাম্মদ, লাল মিয়া, রফিক আহমদ, শাহজাহান আহমদ, আনোয়ার আলী, আবুল হোসেন, বাবুল মিয়া, শফিক আহমদ, ফখর উদ্দিন, রুহেল মিয়া, আঙ্গুর আলী, লুৎফুর রহমান, মাজেদ আহমদ, সুমন আহমদ, রাসেল আহমদ, সজিব উদ্দিন, তুরণ মিয়া, সঞ্জব আলী, হারিছ আলী, নূর উদ্দিন, টিটন মিয়া ও আহমদ আলী।