প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রঙ্গপুর গবেষণা পরিষদের নীলফামারী জেলা কমিটি গঠন করা হয়েছে। গতকাল রোববার সৈয়দপুরে মুর্তজা ইনস্টিটিউট মিলনায়তনে এক সাধারণ সভায় হাফিজুর রহমানকে সভাপতি ও জাবের হোসেন প্রধানকে সাধারণ সম্পাদক করে ১৯ সদস্যের ওই কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি হাফিজুর রহমান। এতে নীলফামারী সদর, ডোমার, ডিমলা, জলঢাকা, কিশোরগঞ্জ ও সৈয়দপুর উপজেলা কমিটির প্রতিনিধিরা অংশ নেন। সভায় জিকরুল হক, আনোয়ার হোসেন, মোস্তফা ফিরোজ প্রধান, আবদুল মান্নান পাটোয়ারী, ওয়াহেদ আলী, জুয়েল সরকার প্রমুখ বক্তৃতা করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন আকমল সরকার।