প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুর মোটর ওয়ার্কার্স ইউনিয়নের নির্বাচনে জোবায়ের জাকির সভাপতি ও গোলাম নাসির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গত বুধবার এ নির্বাচন হয়। অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন কার্যকর সভাপতি পদে কামাল মাতব্বর, সহসভাপতিতে মো. জাকির হোসেন ও মো জাকির শেখ, কোষাধ্যক্ষ কাজী আরিফুজ্জামান, যুগ্ম সম্পাদক মো. ফজলু ফকির, সহসাধারণ সম্পাদক নাজমুল হক ও ফরিদ মিয়া, সাংগঠনিক সম্পাদক পদে আবুল বাসার মিয়া ও দপ্তরে সালাম জোয়াদ্দার। ২১ সদস্যবিশিষ্ট এ পরিষদের নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন মো. সেকু শেখ, তৈয়বুর রহমান, আল-হাফিজুর রহমান, মোসলেম মণ্ডল, শেখ হারুন, জিহাদ খান, বিল্লাল, তোতা শেখ, ওবায়দুর রহমান ও শেখ মঙ্গল।