প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনে ২১ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে বিভাগের সহযোগী অধ্যাপক ও প্রথম ব্যাচের শিক্ষার্থী প্রদীপ কুমার পাণ্ডেকে সভাপতি এবং বিভাগের সহযোগী অধ্যাপক ও তৃতীয় ব্যাচের শিক্ষার্থী মুসতাক আহমেদকে সাধারণ সম্পাদক করা হয়েছে। গত রোববার বিশ্ববিদ্যালয়ের নবম সমাবর্তন উপলক্ষে নতুন ও পুরোনোদের নিয়ে আয়োজিত মিলনমেলায় এ কমিটি গঠন করা হয়। গতকাল মঙ্গলবার সংগঠনের সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।