প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ঘুড়কা ভূমিহীন আঞ্চলিক সমিতির সম্মেলন গতকাল বৃহস্পতিবার ঘুড়কা বাজার চত্বরে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ঘুড়কা ভূমিহীন আঞ্চলিক সমিতির বিদায়ী কমিটির সহসভাপতি আছিয়া বেগম। বক্তব্য দেন ভূমিহীন নেতা রহমত আলী, অজয় সেন, আসমা বেগম, ঘুড়কা আদর্শ উচ্চবিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাইফুল ইসলাম, বেসরকারি উন্নয়ন সংস্থা নিজেরা করির রাজশাহী বিভাগীয় সমন্বয়ক জাহিদুল ইসলাম প্রমুখ। সম্মেলনে অজয় সেন সভাপতি ও আবদুল কাদেরকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্যের ঘুড়কা ভূমিহীন আঞ্চলিক সমিতির কমিটি গঠন করা হয়। নিজেরা করির রায়গঞ্জ এলাকা সমন্বয়কারী কামরুল হাসান কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান। রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি