কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের চলমান পরিস্থিতিতে নাশকতা ঠেকাতে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার ভূমি কার্যালয়গুলোতে নিরাপত্তা নিশ্চিত করার জন্য গত সপ্তাহে ইউনিয়ন ভূমি কার্যালয় সুরক্ষা কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়া কার্যালয়গুলোতে অগ্নিনির্বাপণ যন্ত্র ব্যবহারসহ নৈশপ্রহরী রাখার ব্যবস্থা করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ফেরদৌস জামান জানান, বিভাগীয় কমিশনারের নির্দেশে ভূমি কার্যালয়গুলোতে নিরাপত্তা জোরদার করার জন্য উপজেলার ছয়টি ইউনিয়নে জনপ্রতিনিধি ও স্থানীয় ব্যক্তিদের সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে ভূমি কার্যালয় সুরক্ষা কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়া কার্যালয়গুলোতে পানি ও বালুর বস্তা রাখার ব্যবস্থা করা হয়েছে। রাতে অফিসের আশপাশে আলোর ব্যবস্থা করা হয়েছে।