প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সাতকানিয়া প্রেসক্লাবের কমিটি গঠিত হয়েছে গতকাল মঙ্গলবার। প্রেসক্লাব মিলনায়তনে উপস্থিত সাংবাদিকদের কণ্ঠভোটে সৈয়দ মাহফুজ-উন-নবী খোকন সভাপতি ও মো. জাহেদ হোসাইন সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এ ছাড়া এম নাজিম মাহমুদ সাংগঠনিক সম্পাদক, মো. সেলিম রেজা প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং নাজিম সালাম অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নির্বাচন পরিচালনা করেন উত্তর সাতকানিয়া জাফর আহমদ চৌধুরী কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. হামিদ হোসাইন। সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি|