প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) নড়াইলের মুলতবি কাউন্সিল অধিবেশনে জেলা কমিটি গঠন করা হয়েছে। গতকাল শনিবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়ার উপস্থিতিতে হেমায়েত উল্লাহকে সভাপতি ও আরিফুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৫৪ সদস্যের কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটির সভাপতিসহ সাতজনকে পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে।