প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের শ্রীপুর উপজেলায় নারী জনপ্রতিনিধিদের সচেতনতা ও সক্ষমতা বৃদ্ধি, অধিকার রক্ষাসহ দক্ষতা উন্নয়নের জন্য উপজেলা নারী উন্নয়ন ফোরাম গঠন করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে নারী উন্নয়ন ফোরাম গঠনবিষয়ক এক কর্মশালায় এ কমিটি গঠন করা হয়। শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদেকুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় উপজেলার একটি পৌরসভা ও আটটি ইউনিয়নের ২৪ জন নারী জনপ্রতিনিধি অংশ নেন।