কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মো. আনোয়ার হোসেন সরদারকে সভাপতি ও এমরান হাসানকে সম্পাদক করে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, তেজগাঁও থানা শাখার ১১ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। গত রোববার রাজধানীর কারওয়ান বাজার সিটি করপোরেশন অফিসের সামনে অনুষ্ঠিত সংগঠনের এক সম্মেলনে এ কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন সিনিয়র সহসভাপতি মো. ইকবাল হোসেন, তিনজন সহসভাপতি মো. নুরুল ইসলাম, মো. জাহাঙ্গীর আলম, এ আই নান্নু তালুকদার প্রমুখ। বিজ্ঞপ্তি।