প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেব্ল অপারেটর অ্যাসোসিয়েশন (কোয়াব) চাঁপাইনবাবগঞ্জ শাখার সাধারণ সভা গতকাল বৃহস্পতিবার বিকেলে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। ইকো চ্যানেল নেটওয়ার্কের পরিচালক তাজ মোহাম্মদ আশফাকের সভাপতিত্বে সভায় প্রধান ও বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাংসদ আবদুল ওদুদ ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাংসদ গোলাম মোস্তফা বিশ্বাস। সভায় ইকো চ্যানেল নেটওয়ার্কের পরিচালক জামাল উদ্দীন নাসের পলেনকে সভাপতি ও স্টার কেব্ল নেটওয়ার্কের পরিচালক মাসুম বাবু বাঙ্গালীকে সাধারণ সম্পাদক করে আগামী দুই বছরের জন্য ১৫ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। সভার শুরুতে সদ্য প্রয়াত কোয়াবের সাবেক সভাপতি তারিখ উদ্দীন আহমদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ|