কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে বাংলাদেশ স্কাউটস দিনাজপুর জেলা রোভারের ত্রিবার্ষিক কাউন্সিল গতকাল শনিবার অনুষ্ঠিত হয়। এতে জেলা রোভারের নতুন কমিটি গঠন করা হয়। কে বি এম কলেজের অধ্যক্ষ সাইফুদ্দিন আখতার নির্বাহী কমিটির প্রধান কমিশনার এবং ফাসিলাডাঙ্গা কলেজের শরীরচর্চা শিক্ষক জহুরুল হক সাধারণ সম্পাদক পুনর্নির্বাচিত হয়েছেন। নতুন কমিটির যুগ্ম সম্পাদক হিসেবে স্কাউট লিডার হাসান আলী, জেলা রোভার স্কাউট লিডার মো. বেলায়েত হোসেন, কোষাধ্যক্ষ মো. মোজাহার আলী নির্বাচিত হন। এ ছাড়া জেলা প্রশাসক পদাধিকারবলে সভাপতি হয়েছেন। সহসভাপতিরা হলেন পুলিশ সুপার রুহুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক তৌফিক ইমাম, ভবানীপুর ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ গোলাম মাসুদ প্রমুখ। দিনাজপুর অফিস|