প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর কলাপাড়া উপজেলা পুস্তক ব্যবসায়ী সমিতির সাধারণ সভা ও নির্বাচন গত শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পুস্তক ব্যবসায়ী সমিতির সভাপতি অমল মুখার্জির সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা পুস্তক ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন। সভায় সর্বসম্মতিক্রমে অমল মুখার্জিকে সভাপতি, মোনাচ্ছেফ খানকে সাধারণ সম্পাদক ও ফোরকানুল ইসলামকে অর্থ সম্পাদক করে ১১ সদস্যবিশিষ্ট উপজেলা পুস্তক ব্যবসায়ী
সমিতির নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়।