কমিটি গঠন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে সংগঠনের বিশেষ সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়। বিকেল পাঁচটার দিকে উপজেলা সদরের একটি কমিউনিটি সেন্টারে ওই সভা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের উপজেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি প্রভাসিনী মোহন্ত। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি আবুল বাসার। সভায় সর্বসম্মতিক্রমে মো. শরীফ উদ্দিনকে সভাপতি, মুজিবুর রহমানকে সাধারণ সম্পাদক ও আবদুল আজিজকে সাংগঠনিক সম্পাদক করে চার বছরের জন্য কমিটি গঠন হয়। পরে ইফতার ও দোয়া মাহফিল হয়। জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি|