প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিতর্ক সংগঠন ‘সাস্ট স্কুল অব ডিবেট’-এর কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। গতকাল শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি কমিটি গঠনের বিষয়টি জানায়। বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী সাবাহ মাহজাবিনকে সভাপতি এবং একই বিভাগের শিক্ষার্থী রাকিবুল হাসানকে সাধারণ সম্পাদক করে ১৮ সদস্যের ওই কমিটি গঠন করা হয়েছে।
সিলেট প্রতিনিধি