প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটে পণ্ডিত রামকানাই দাশ প্রতিষ্ঠিত সংগীত শিক্ষাপ্রতিষ্ঠান ‘সংগীত পরিষদ’-এর নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে নগরের জিন্দাবাজার এলাকার রাজম্যানশনে বইয়ের দোকান ‘বইপত্রে’ সাধারণ সভার মধ্য দিয়ে কমিটি গঠন হয়। বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও কবি শুভেন্দু ইমামকে সভাপতি ও পিনুসেন দাশকে সাধারণ সম্পাদক করে নয় সদস্যের কমিটি সর্বসম্মতিক্রমে গঠন হয়। এ ছাড়া আট সদস্যের উপদেষ্টা পরিষদে রয়েছেন প্রবীণ লোকসংগীত শিল্পী সুষমা দাশ, ছায়ানট সভাপতি সন্জীদা খাতুন, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান, ইমেরিটাস অধ্যাপক মো. আবদুল আজিজ, উদীচীর কেন্দ্রীয় সহসভাপতি মো. আরশ আলী, সুবর্ণা দাশ, যেহীন আহমদ ও নিরঞ্জন দাশ।