কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ মানবাধিকার ফোরাম নেত্রকোনা জেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। গতকাল শনিবার স্থানীয় উন্নয়ন সংগঠন স্বাবলম্বী উন্নয়ন সমিতির সম্মেলন কক্ষে এক সভায় ওই কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন ফোরামের আহ্বায়ক নজরুল ইসলাম। নেত্রকোনার মানবাধিকারের সার্বিক চিত্র ও শিশুসহ সব হত্যা বন্ধের দাবি জানিয়ে সভায় বক্তব্য দেন ফোরাম সদস্য ও জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক রেহানা সিদ্দিকী, সুজন সভাপতি শ্যামলেন্দু পাল, জেলা বারের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, প্রেসক্লাব সম্পাদক মুখলেছুর রহমান খান প্রমুখ। পরে শীতাংশু বিকাশ আচার্যকে সভাপতি ও পূরবী কুণ্ডুকে সম্পাদক করে ২১ সদস্যবিশিষ্ট ফোরামের কমিটি গঠন করা হয়।