কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ নীলফামারী জেলা শাখার সম্মেলন গত শুক্রবার বিকেলে জেলা শিল্পকলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে অধ্যাপক নরেশ চন্দ্র রায় সভাপতিত্ব করেন। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আমিনুল হক, সদস্য নুরুল মাতিন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক আহসান রহিম, সংস্কৃতিকর্মী শামিমা রহমান, দৌলত জাহান প্রমুখ বক্তব্য দেন। সম্মেলনে সর্বসম্মতিক্রমে আহসান রহিমকে সভাপতি ও কামরুল হাসান শাহকে সাধারণ সম্পাদক করে রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের ২১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা করা হয়।