কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আনাইতারা ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডের নতুন কমিটি গঠন করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে নির্বাচনের মাধ্যমে এ কমিটি গঠন করা হয়। এতে কমান্ডার পদে আবদুর রাজ্জাক ও ডেপুটি কমান্ডার পদে আবদুল মজিদ বিজয়ী হন। নির্বাচনে ওই ইউনিয়নের ৬৭ জন মুক্তিযোদ্ধা ভোট দেন। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার শরীফ মাহমুদ নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যাপক দুর্লভ বিশ্বাস জানান, নির্বাচনে বিজয়ী ওই দুজন আগামী ১৫ দিনের মধ্যে সাত সদস্যের ইউনিয়ন কমিটির অন্য পাঁচজনকে মনোনীত করবেন।