কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়ন যুবলীগের কমিটি গঠন করা হয়েছে। উপজেলা যুবলীগের আহ্বায়ক মকদ্দছ আলী, যুগ্ম আহ্বায়ক আশিক আলী ও আলতাব হোসেনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে গতকাল বিষয়টি জানানো হয়। দবির মিয়াকে সভাপতি ও রাসেল আহমদকে সাধারণ সম্পাদক করে ঘোষিত কমিটির সদস্য ৪১ জন। কমিটির সহসভাপতি আবুল কাশেম, আবদুল আকিদ, জামাল উদ্দিন, ছালিক মিয়া, শাহজাহান সিরাজ, যুগ্ম সম্পাদক আনছার আলী, নজির আহমদ, সাংগঠনিক সম্পাদক লিটন মিয়া। কমিটিকে সাত দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে উপজেলা যুবলীগের নেতাদের কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।