কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মহড়ো ইউনিয়নে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ৪১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে দীনেশ চন্দ্র সরকার, দিলীপ চন্দ্র সরকার ও মনোরঞ্জন সাহাকে সভাপতি এবং শিবনাথ সাহাকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এ উপলক্ষে গতকাল শুক্রবার ছাওয়ালী কালীমাতার নাটমন্দিরে গোপাল চন্দ্র সাহার সভাপতিত্বে এক সভা হয়। বক্তব্য দেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সাধন চক্রবতী, যুগ্ম সম্পাদক আনন্দমোহন আর্য্য, জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক জগদ্বীশ চন্দ্র প্রামাণিক, মির্জাপুরের ঐক্য পরিষদের আহ্বায়ক উত্তম সেন প্রমুখ।