কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার কাহালু উপজেলা ভূমিহীন সমিতির সম্মেলন গত শনিবার বিকেলে রেলওয়ে বটতলায় অনুষ্ঠিত হয়েছে। সমিতির আহ্বায়ক এইচ এম আফজাল খানের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন সমিতির কেন্দ্রীয় সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক সুবল সরকার। প্রধান অতিথি ছিলেন কাহালু থানার ওসি সমিত কুমার কুণ্ডু। পরে এইচ এম আফজাল খানকে সভাপতি, দেলোয়ার হোসেনকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্যের কমিটি গঠন করা হয়।
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি