কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের ৭০ বছর পূর্তি উদ্যাপন উপলক্ষে গতকাল শনিবার দুপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় কলেজটির প্রাক্তন ছাত্র বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজমকে প্রধান এবং কলেজের অধ্যক্ষ মুজাহিদ বিল্লাহ ফারুকীকে সদস্যসচিব করে ৭১ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। এ ছাড়া আরও ১১টি উপকমিটি গঠন করা হয়। জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজ ১৯৪৬ সালে প্রতিষ্ঠা করা হয়। আগামী ১৬ জানুয়ারি ৭০ বছর পূর্তি উৎসব উদ্যাপন করা হবে।