প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়ন শাখার কমিটি গতকাল বুধবার গঠন করা হয়েছে। ইউনিয়নের নয়টি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক ও কর্মীদের উপস্থিতিতে আনোয়ার হোসেনকে সভাপতি ও মো. ছাব্বির আহম্মেদকে সাধারণ সম্পাদক করে এ কমিটি করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও জেলা সভাপতি মো. ঊসির আহম্মেদ, উপজেলা বিএনপির সভাপতি কাজী এনায়েত হোসেন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মন্টু খান, শ্রমিক দলের সহসভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক বাবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক সেলিম হোসেন তালুকদার, চরমোনাই ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ছালাম রাড়ী, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন আকন ও সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।