কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘জেলা নারী উন্নয়ন ফোরাম’-এর নরসিংদী শাখা কমিটি গঠন করা হয়েছে। গতকাল সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ে স্থানীয় সরকার বিভাগের এক কর্মশালায় এ কমিটি গঠন করা হয়। জেলা স্থানীয় সরকার অধিশাখার উপপরিচালক মো. কামাল হোসেনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামান। কর্মশালায় ছয় উপজেলার ৩৭ জন নারী জনপ্রতিনিধি অংশ নেন। পরে বেলাব উপজেলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তারকে সভাপতি ও শিবপুর উপজেলা ভাইস চেয়ারম্যান নাছিমা সুলতানাকে সাধারণ সম্পাদক করে সাত সদস্যের কমিটি গঠন করা হয়।