কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের রাজনগর উপজেলার মুন্সীবাজারে করাতকল (সমিল) শ্রমিক সংঘের কমিটি গঠন করা হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় প্রবীণ শ্রমিকনেতা মনফর আলীর সভাপতিত্বে এ সভা হয়। সভায় মনফর আলীকে সভাপতি ও খলিলুর রহমানকে সাধারণ সম্পাদক করে নয় সদস্যবিশিষ্ট মুন্সীবাজার আঞ্চলিক কমিটি গঠন করা হয়েছে। সভায় আট ঘণ্টা কর্মদিবস, নিয়োগপত্র, পরিচয়পত্র প্রদানসহ শ্রম আইন বাস্তবায়ন এবং কর্মক্ষেত্রে কাজের পোশাক, মুখোশ, হেলমেট সরবরাহের দাবি জানানো হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক রজত বিশ্বাস এবং সমিল শ্রমিক সংঘ
মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি আরজান আলী।