কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বড়াইগ্রাম উপজেলা শাখা নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের নতুন কমিটি গঠন করা হয়েছে। অধ্যক্ষ মোক্তাদিরুল ইসলাম বিশ্বাসকে সভাপতি, অধ্যক্ষ সরওয়ার হোসেনকে সাধারণ সম্পাদক এবং প্রভাষক মোখলেসুর রহমানকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। গতকাল শনিবার বনপাড়া আলিম মাদ্রাসা মিলনায়তনে কমিটি গঠন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বনপাড়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোয়াজ্জেম হোসাইন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাটোর জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ মামুন-অর-রশিদ। অন্যদের মধ্যে বক্তৃতা করেন জেলা কমিটির সাধারণ সম্পাদক আশরাফুল আলম প্রমুখ।