কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সুনামগঞ্জ পৌর শাখার সম্মেলন গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। শহরের শহীদ মিনার প্রাঙ্গণে সকালে সম্মেলন উদ্বোধন করেন জেলা যুব ইউনিয়নের সভাপতি এনাম আহমেদ। উদ্বোধনী অনুষ্ঠানে সংগঠনের পৌর শাখার সভাপতি বুলবুল দাসের সভাপতিত্বে আরও বক্তব্য দেন জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি রইসুজ্জামান, সাবেক সভাপতি নরেন ভট্টাচার্য প্রমুখ। পরে শহরে একটি শোভাযাত্রা বের হয়। বিকেলে কাউন্সিল অধিবেশনে শৈলেন সরকারকে সভাপতি, শেখ ফয়সল আহমেদকে সাধারণ সম্পাদক ও মো. আবু জাকেরকে সাংগঠনিক সম্পাদক করে ১৭ সদস্যের পৌর কমিটি গঠন করা হয়।