প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নড়াইলে গভর্নমেন্ট অ্যান্ড টেন্ডারার ফোরাম (ক্রয়-সংলাপ ফোরাম) কমিটি গঠন করা হয়েছে। গতকাল সোমবার নড়াইল এলজিইডি অফিসের সম্মেলনকক্ষে এক কর্মশালা শেষে নড়াইল এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. মোতালেব বিশ্বাসকে আহ্বায়ক করে ১৩ সদস্যবিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। কমিটির অন্যরা হলেন সহকারী আহ্বায়ক ঠিকাদার মঈনুল্লাহ দুলু, সড়ক ও জনপথ বিভাগের সহকারী প্রকৌশলী সুবল সিংহ, সদস্যসচিব ঠিকাদার এস এম আলমগীর কবির। কর্মশালায় বিভিন্ন শ্রেণিপেশার ৪০ জন অংশগ্রহণ করেন। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামের জ্যেষ্ঠ সহকারী সচিব মো. আলী নেওয়াজ।