কমিটি গঠন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁর পত্নীতলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) উপজেলা কমিটি গঠন করা হয়েছে। গতকাল শুক্রবার উপজেলার মধুইল বিদ্যালয়ে আয়োজিত এক সাধারণ সভায় এই কমিটি ঘোষণা করা হয়। সভাপতি আবদুল হাই, সাধারণ সম্পাদক মোত্তালেব হোসেন ও মনসুর আলীকে সাংগঠনিক সম্পাদক করে ২৯ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি করা হয়। উপজেলা জাসদের আহ্বায়ক আবদুল মজিদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা জাসদ কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াজেদ আলী, সহসভাপতি মজিবর রহমান, সাংগঠনিক সম্পাদক আজাদ হোসেন মুরাদ প্রমুখ। সভা শেষে নবনির্বাচিত কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন পত্নীতলা উপজেলা জাসদের আহ্বায়ক আবদুল মজিদ।