কমিটি গঠন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ বেতার রাজশাহী কেন্দ্রের সংবাদ শিল্পী সমিতির বার্ষিক সাধারণ সভায় দ্বিবার্ষিক নতুন কমিটি গঠন করা হয়েছে। গতকাল শুক্রবার বেতার ভবনে এ সভা অনুষ্ঠিত হয়। রাজশাহী কেন্দ্রের সংবাদ শিল্পী সমিতির সভাপতি খন্দকার আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী বেতারের ভারপ্রাপ্ত বার্তা নিয়ন্ত্রক ও সংবাদ শিল্পী সমিতির উম্মে কুলসুম, দীপকেন্দ্র নাথ দাস, তসিকুল ইসলাম বকুল প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে সভাপতি পদে মাহমুদ শওকত, সহসভাপতি আনোয়ারুল আলম, শেখ আনোয়ার হোসেন ও তবিবুর রহমান মাসুম, সাধারণ সম্পাদক আবদুর রোকন মাসুম, সহসাধারণ পদে গোলাম মোর্তুজা হেনা ও শাহানা পারভীন স্বপ্না, কোষাধ্যক্ষ পদে সোহেল মাহবুব মনোনীত হন।