কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এম বি এইচ বেলাল ও সাধারণ সম্পাদক মো. মাহবুব ইমতিয়াজ কমিটি অনুমোদন করেন। উপজেলা কমিটিতে মো. সোহেল রানাকে আহ্বায়ক এবং আলী মুর্তুজা, মেহেদী হাসান ও মো. ছায়েম হোসেনকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। পৌর কমিটিতে মো. আলাউদ্দিনকে আহ্বায়ক এবং শহীদ চৌকিয়া, মো. জাহিদ হোসেন ও মামুন হোসেনকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।