প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের পাবনার ঈশ্বরদী উপজেলা কমিটির দ্বিবার্ষিক সম্মেলন গত শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। ঈশ্বরদী পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ শহরের কলেজ রোড ঠাকুরবাড়ি মন্দির প্রাঙ্গণে এর উদ্বোধন করেন। সম্মেলনে দুই বছরের জন্য উপজেলা ও পৌর পূজা উদ্যাপন পরিষদের ৫১ সদস্যের দুটি কমিটি গঠন করা হয়েছে। উপজেলা কমিটিতে সুনীল কুমার চক্রবর্তী সভাপতি ও গণেশ সরকার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। পৌর কমিটিতে বাবু পান্ডে সভাপতি ও তাপস সাহা সাধারণ সম্পাদক হয়েছেন। রাত সাড়ে নয়টার দিকে জেলা কমিটির প্রধান গণেশ চন্দ্র ঘোষ কমিটি ঘোষণা করেন। সম্মেলনে আলোচনা অনুষ্ঠানে পূজা উদ্যাপন পরিষদের উপজেলা কমিটির সাবেক সভাপতি রমেন্দ্রনাথ চক্রবর্তী সভাপতিত্ব করেন।