কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীতে আবদুল ওয়াহেদ সরকারকে আহ্বায়ক ও মোফাখ্খারুল ইসলামকে সদস্যসচিব করে ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান মালিক গ্রুপের সাত সদস্যবিশিষ্ট জেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গত শনিবার রাতে শহরের ডাকবাংলো সড়কে অবস্থিত ডায়াবেটিক হাসপাতালের সম্মেলন কক্ষে জেলার ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যানের মালিকদের নিয়ে মতবিনিময় সভা শেষে সর্বসম্মতিক্রমে ওই আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এতে অর্থ সম্পাদক হয়েছেন তাপস সাহা, সদস্য আজিজুল হক, শামসুল হক, মোর্শেদ আযম ও আবদুর রশিদ। আহ্বায়ক কমিটির প্রধান উপদেষ্টা হয়েছেন নীলসাগর গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী আহসান হাবিব। নবনির্বাচিত আহ্বায়ক ওয়াহেদ সরকার বলেন, দুই মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।