প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সুনামগঞ্জ সরকারি কলেজ শাখার সম্মেলন গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। কলেজ ক্যাম্পাসে বেলা ১১টায় সম্মেলনের উদ্বোধন করেন সুনামগঞ্জ জেলা মহিলা পরিষদের সাবেক সভাপতি শীলা রায়। সংগঠনের কলেজ শাখার সভাপতি তারেক চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি লিটন নন্দী। সমাবেশে আরও বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জেলা শাখার সভাপতি চিত্তরঞ্জন তালুকদার, সংগঠনের জেলা শাখার সভাপতি রইসুজ্জামান প্রমুখ। পরে দ্বীপাল ভট্টাচার্যকে সভাপতি, পুলক তালুকদারকে সাধারণ সম্পাদক ও সাইদুজ্জামান জনিকে সাংগঠনিক সম্পাদক করে কলেজ শাখার ২৫ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়।