প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটে বেসরকারি সংস্থাগুলোকে নিয়ে এনজিও ফেডারেশন জেলা কমিটি গঠন করা হয়েছে। গতকাল সকালে শহরতলির পীরেরবাজারে ব্র্যাক লার্নিং সেন্টার মিলনায়তনে এক সভার মাধ্যমে বেসরকারি সংস্থা এসএসকেএসের বেলাল আহমদ সভাপতি ও ব্র্যাকের বিভাষ চন্দ্র তরফদারকে সাধারণ সম্পাদক করে ১০ সদস্যের তিন বছর মেয়াদি কমিটি সর্বসম্মতিক্রমে গঠন করা হয়। সভা শেষে নবগঠিত কমিটি সিলেটের জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে। এনজিও ফেডারেশনের সিলেট কমিটি গঠন উপলক্ষে এনজিও ফেডারেশনের ভাইস চেয়ারম্যান এস এন কৈরীর সভাপতিত্বে ও এনজিও ফেডারেশনের সমন্বয়কারী মোসাদ্দেক হোসেনের সঞ্চালনায় একটি সভা অনুষ্ঠিত হয়। এতে বেসরকারি সংস্থা ব্যুরো বাংলাদেশের নির্বাহী পরিচালক জাকির হোসেন, আশার নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ফারজার রহমান প্রমুখ বক্তব্য দেন।