প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার ২০১৬-২০ মেয়াদের জন্য ৩১ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে ইউসুফ জামিলকে সাধারণ সম্পাদক ও নাজমুল আহসান ফারুককে সহসাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। এ ছাড়া পদাধিকারবলে কুমিল্লার জেলা প্রশাসক হাসানুজ্জামান কল্লোল সভাপতি, জেলা পুলিশ সুপার শাহ আবিদ হোসেন সহসভাপতি ও কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরুজ্জামান তালুকদার সহসভাপতি নির্বাচিত হয়েছেন। গতকাল সোমবার জেলা ক্রীড়া সংস্থার সম্মেলন কক্ষে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ও নির্বাহী হাকিম রাকিব হাসান ওই কমিটি ঘোষণা করেন। কমিটির সাধারণ সম্পাদক ইউসুফ জামিল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।