কমিটি গঠন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুর ও পরিবেশ প্রকৌশল বিভাগের (সিইই) অ্যালামনাইয়ের বার্ষিক সাধারণ সভা গত শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। ঢাকায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশের সম্মেলনকক্ষে অনুষ্ঠানে ওই বিভাগের বিভিন্ন ব্যাচের দেড় শতাধিক প্রকৌশলী অংশ নেন। অনুষ্ঠানে প্রথম ব্যাচের ছাত্র এডিফিস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী কাজী এহসানুল হককে সভাপতি ও দ্বিতীয় ব্যাচের ছাত্র গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মুন্তাসীর মামুনকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। বিজ্ঞপ্তি।