প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৩১তম ব্যাচ বিসিএসের প্রশাসন ক্যাডারের কর্মর্তাদের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগের বিসিএস প্রশাসন একাডেমিতে ব্যাচের এক সাধারণ সভায় এ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। কমিটিতে শরীফুল আলমকে সভাপতি ও রাকিব হাসানকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়। এ ছাড়া জোবায়ের হোসেন, আতিকুল ইসলাম, সোহাগ হোসেন ও সিফাতি জাহানকে সহসভাপতি করা হয়েছে। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন ফিরোজ মাহমুদ ও প্রণব কুমার ঘোষ। ইমরুল হাসান ও নাজমুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। এ ছাড়া গোলাম কবির দপ্তর সম্পাদক, মিল্টন রায় কোষাধ্যক্ষ, হাসিব সরকার প্রচার ও প্রকাশনা সম্পাদক হয়েছেন। বিজ্ঞপ্তি।