কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ মহিলা পরিষদ ও ব্র্যাকের যৌথ আয়োজনে গতকাল শুক্রবার ঠাকুরগাঁওয়ে সাম্প্রদায়িক সন্ত্রাস প্রতিরোধ ও প্রতিকারে করণীয় বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সভাকক্ষে সভায় সভাপতিত্ব করেন নাসিমা বানু। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস। পরে কামরুল ইসলামকে আহ্বায়ক ও সুচরিতা দেবকে যুগ্ম আহ্বায়ক করে ১১ সদস্যের সাম্প্রদায়িক সন্ত্রাস প্রতিরোধ কমিটি গঠন করা হয়। ঠাকুরগাঁও প্রতিনিধি