প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেসরকারি উন্নয়ন সহযোগী সংস্থা অ্যাসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশের (এডাব) রাজবাড়ী জেলা কমিটি গঠিত হয়েছে। কমিটি গঠন উপলক্ষে গতকাল শনিবার দুপুরে শহরের বেড়াডাঙ্গায় কর্মজীবী কল্যাণ সংস্থার (কেকেএস) কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা শাখার সভাপতি ফকীর আবদুল জব্বার। এ সময় বক্তব্য দেন এডাবের কেন্দ্রীয় কমিটির সদস্য শ্যামল কুমার চৌধুরী, আঞ্চলিক সহযোগী জাহাঙ্গীর আলম প্রমুখ। পরে ফকীর আবদুল জব্বারকে সভাপতি, লুকাস টি কে বাড়ৈকে সাধারণ সম্পাদক পুনর্নির্বাচিত করে সাত সদস্যবিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়।