প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দরিকান্দি ইউনিয়ন ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক সেলিম রেজার স্বাক্ষরে ইসহাকুর রহমানকে সভাপতি, মামুন হাসানকে সাধারণ সম্পাদক ও নাজমুল হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে ৬১ সদস্য পূর্ণাঙ্গ এ কমিটি গঠন করা হয়। উপজেলা ছাত্রলীগের এক সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য জানা গেছে। উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সেলিম বলেন, ছাত্রত্ব আছে এমন এবং উচ্চশিক্ষিতদের দিয়ে কমিটি গঠন করা হয়েছে।