কমিটি গঠন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় জাতীয় নেতা মাওলানা আবদুর রশিদ তর্কবাগীশ স্মরণে তর্কবাগীশ ডিবেটিং সোসাইটির ১১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত কমিটি গঠন সভায় সভাপতিত্ব করেন রায়গঞ্জের ইউএনও ইকবাল আখতার। বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছাকমান আলী, উপজেলা একাডেমিক সুপারভাইজার নূরনবী মিয়া, জে কে এ মান্নান উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মান্নান সরকার, বেগম নূরুণ নাহার তর্কবাগীশ অনার্স কলেজের প্রভাষক বেল্লাল হোসেন প্রমুখ।