কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় গতকাল বৃহস্পতিবার আসাদুজ্জামানকে সভাপতি ও আতিকুর রহমানকে সাধারণ সম্পাদক করে বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদের ১১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। শেরপুর জেলা বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ সূত্রে জানা গেছে, শেরপুর জেলা কমিটির সভাপতি মো. রফিকুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. আনোয়ার সরকারের স্বাক্ষরিত কমিটির অন্য সদস্যরা হলেন জ্যেষ্ঠ সহসভাপতি রফিকুল ইসলাম, সহসভাপতি জহিরুল ইসলাম, আবদুল কাদির, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মোহাম্মদ, আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান, সহসাংগঠনিক সম্পাদক ইলিয়াছ আহাম্মেদ, জাহিদুল ইসলাম, কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান।