প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের নান্দাইলে বিদ্যুৎ-সংযোগ পাইয়ে দেওয়ার জন্য টাকা আদায়ের ঘটনা তদন্তের জন্য কমিটি গঠন করেছে কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি (পবিস)। গত রোববার প্রথম আলোতে ‘নান্দাইলে বিদ্যুৎ-সংযোগের নামে টাকা আদায়’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশের পর ঘটনাটি তদন্ত করার জন্য পবিসর পক্ষ থেকে একটি কমিটি গঠন করা হয়। গতকাল বৃহস্পতিবার সকালে মুঠোফোনে জানতে চাইলে কিশোরগঞ্জ পবিসর নান্দাইল আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক অভিলাষ চন্দ্র পাল তদন্ত কমিটি গঠন করার সত্যতা নিশ্চিত করেছেন। কমিটিকে চলতি মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।