প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় শুক্রবার আক্কাছ আলীকে আহ্বায়ক ও সোহেল রানাকে সদস্যসচিব করে ২১ সদস্যবিশিষ্ট জাতীয় পার্টি উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাতে পৌর শহরের সাহাপাড়া এলাকায় পার্টির কার্যালয়ে সাবেক কমিটির সভাপতি আক্কাছ আলীর সভাপতিত্বে আগের কমিটি ভেঙে আহ্বায়ক কমিটি গঠন করা হয়। শেরপুর জেলা জাতীয় পার্টির সভাপতি ইলিয়াস আলী ও সাধারণ সম্পাদক শফিউল ইসলাম ওই কমিটি অনুমোদন করেছেন।