কমিটি গঠন নিয়ে আশুলিয়া ও ধামরাইয়ে বিএনপিতে বিভক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারের আশুলিয়া থানা ও ধামরাই উপজেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটি নিয়ে স্থানীয় দলীয় নেতা-কর্মীরা বিভক্ত হয়ে পড়েছেন। ঘোষিত কমিটি বাতিলের দাবিতে গতকাল মঙ্গলবার আশুলিয়া ও ধামরাইয়ে স্থানীয় শাখা বিএনপির একাংশের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করেন।দলীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি মেজর (অব.) মিজানুর রহমানকে আহ্বায়ক করে আশুলিয়া থানা বিএনপি ও উপজেলা চেয়ারম্যান তমিজ উদ্দিনকে আহ্বায়ক করে ধামরাই উপজেলা বিএনপির কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে গতকাল দুপুর ১২টার দিকে আশুলিয়া থানা বিএনপির নেতা-কর্মীদের একাংশ নয়ারহাট এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে বিক্ষোভ মিছিল করে। এ সময় মহাসড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়। মিছিল শেষে নেতা-কর্মীরা নয়ারহাট স্পিনিং মিলের সামনে সমাবেশ করেন। এদিকে ধামরাই উপজেলা চেয়ারম্যান তমিজ উদ্দিনকে আহ্বায়ক করে ধামরাই উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করায় কয়েক শ নেতা-কর্মী ওই কমিটি বাতিলের দাবিতে গতকাল দুপুরে ধামরাই বাজারে বিক্ষোভ মিছিল করেন।