প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পোশাকশিল্পের অস্থিরতার কারণ ও এর সমাধান খুঁজে বের করতে কমিটি গঠনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল শনিবার রাতে গণভবনে এফবিসিসিআই, বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএমএর নেতাদের সঙ্গে বৈঠককালে তিনি এই নির্দেশ দেন।বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব বিজন লাল দেব সাংবাদিকদের জানান, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত ওই কমিটি গঠন করতে হবে। রাজধানীর অদূরের আশুলিয়া ও কাঁচপুরে সাম্প্রতিক সময়ে পোশাকশ্রমিকদের বিক্ষোভের কারণ খতিয়ে দেখবে কমিটি। খবর বাসসের।