কমিটি গঠনের ৪৮ ঘণ্টা পর আবার স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ী জেলা যুবদলের পূর্ণাঙ্গ কমিটির মেয়াদ ছিল মাত্র ৪৮ ঘণ্টা। গত ৩০ আগস্ট ১৮১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণার পর গতকাল ১ সেপ্টেম্বর তা কেন্দ্র স্থগিত করে। ৩০ আগস্ট আবুল হাসেমকে সভাপতি, রেজাউল করিম শিকদারকে সাধারণ সম্পাদক ও মিজানুর রহমানকে সাংগঠনিক সম্পাদক করে ১৮১ সদস্যের পূর্ণাঙ্গ জেলা যুবদলের কমিটির অনুমোদন করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মোয়াজ্জেম হোসেন ও সাধারণ সম্পাদক সাইফুল আলম। যুবদলের দপ্তর সম্পাদক কাজী রফিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গতকাল সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক নবগঠিত জেলা যুবদলের কমিটির কার্যক্রম স্থগিত করেন।জানতে চাইলে সাইফুল আলম প্রথম আলোকে বলেন, রাজবাড়ী জেলা যুবদলের কমিটি হয়েছিল কয়েক মাস আগে। দুই দিন আগে পূর্ণাঙ্গ কমিটি করা হয়। কিন্তু সেখানে সংগঠনের অভ্যন্তরীণ ঝামেলার কারণে তা স্থগিত করা হয়েছে।