প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুড়িগ্রামে মাদক প্রতিরোধে একটি কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল শুক্রবার কুড়িগ্রাম প্রেসক্লাবে আহসান হাবিবের সভাপতিত্বে এক আলোচনা সভা হয়। এতে বক্তব্য দেন জেলা তথ্য কর্মকর্তা নুরনবী খন্দকার, ব্যবসায়ী রাজু মোস্তাফিজ ও সাংবাদিক ফজলে ইলাহী। আলোচনা শেষে অধ্যাপক শফিকুল ইসলামকে সভাপতি ও হুমায়ুন কবীরকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য-বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।
নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম